শিরোনাম
◈ সাকিবের দেশে ফেরার প্রশ্নে ক্রীড়া প্রতিমন্ত্রী—‘আর কোনো সুযোগ নেই’ ◈ ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী ◈ নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত: রয়টার্সকে সাকিব ◈ ‘শেখ হাসিনার বক্তব্যে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই’ ◈ ‘কিসের হাসিনা, তার চেহারা কী দেখা গেছে?’—স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন ◈ বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা ◈ সিঙ্গাপুর-মালয়েশিয়ার উদাহরণ টেনে বেতন বাড়ানোর দাবি প্রতিমন্ত্রী নুরুল হক নুরের (ভিডিও) ◈ আমিও চাই, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আইনি পথে হাঁটুক: আইনমন্ত্রী (ভিডিও) ◈ মাদক কারবারির বাড়িতে পুলিশের দেহ তল্লাশি, যা জানা গেল

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ০২:৫৪ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টা করবে রাশিয়া: ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এসময় ইরানের মন্ত্রীকে রুশ প্রেসিডেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিতে মস্কো তার সাধ্যের মধ্যে সবকিছু করবে।

সোমবার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেন। এর আগে রাশিয়ায় পৌঁছেই আরাঘচি প্রথম দফার শান্তি আলোচনায় ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন।

বৈঠকে পুতিন ও আরাঘচির আলাপচারিতা প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস। আরাঘচিকে পুতিন বলেছেন, ‘আপনাদের (ইরান) স্বার্থে, এই অঞ্চলের সব মানুষের স্বার্থে কাজে আসে- এমন সবকিছু করব। যাতে দ্রুত শান্তি প্রতিষ্ঠা করা যায়।’

স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ইরানের জনগণের সাহসিকতার প্রশংসা করেন পুতিন। তিনি আরও বলেন, ‘রাশিয়া, ঠিক ইরানের মতোই কৌশলগত সম্পর্ক অব্যাহত রাখতে চায়।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়