শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৫:০১ সকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনু মুহাম্মদ: ২০১৬ সালের মতো এবারও বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে খুন ও জখম হয়ে যাওয়া পরিবারগুলোর ওপর নানা রকম হয়রানি চলছে

আনু মুহাম্মদ: ন্যায্য পাওনা দাবি করার অপরাধে শ্রমিকদের খুন করা হয়েছে দুর্নীতি ও অনিয়মে ভরা বন্দুকের নলের ওপর দাঁড়ানো প্রাণবিনাশী বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে। অপরাধী এসআলম গ্রুপ ও চীনা কোম্পানি আর তাদের সহযোগী পুলিশ ও সন্ত্রাসী বাহিনী। আর সেই খুন হয়ে যাওয়া শ্রমিকের চাচা প্রকৌশলী শাহনেওয়াজ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে একটা স্ট্যাটাস লেখার জন্য। এখন পর্যন্ত খুনের জন্য কেউ গ্রেপ্তার হয়নি, মামলাও না। উল্টো ২০১৬ সালের মতো এবারেও খুন জখম হয়ে যাওয়া পরিবারগুলোর নানা রকম হয়রানি চলছে। তারই একটি নমুনা ডিজিটাল নিরাপত্তা (হীনতা) আইন দিয়ে শাহনেওয়াজের গ্রেপ্তার।

যাই হোক যে স্ট্যাটাসের জন্য তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা সবার জানা দরকার। আমি তার সঙ্গে পূর্ণ সংহতি  জ্ঞাপন করছি : ‘ব্রেকিং নিউজ : টুয়েল্ভ মার্ডারের (১২ খুনের) পরিবেশ বিধ্বংসী কয়লা বিদ্যুৎকেন্দ্রের কারণে বাঁশখালীর মানুষ মনে করেছিলো, গন্ডামারা ইউনিয়ন উন্নয়নের জোয়ারে ভাসছে। দেশের মানুষ প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছে, গণ্ডামারাবাসী জোয়ারের পানিতে হাবুডুবু খাচ্ছে। বাঁশখালীর তরুণ ও যুবসমাজকে সাহসী লেখনীর মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে অগ্রণী ভূমিকা রাখতে হবে নির্ভয়ে।’ লেখক : শিক্ষক, অর্থনীতি বিভাগ, জাবি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়