শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ৩০ মে, ২০২১, ১২:৩৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২১, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ৫ মামলায় এ্যাডভোকেট গ্রেপ্তার

সোহাগ হাসান : [২] চেক জালিয়াতি, সাজা ও জিআরসহ ৫টি মামলার পলাতক আসামী এ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ওরফে কর্ণেলকে কুষ্টিয়া জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে চেক ও প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

[৩] রোববার (৩০ মে) সকালে এতথ্য নিশ্চিত করেছেন চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম।

[৪] গ্রেফতারকৃত হুমায়ুন কবির ওরফে কর্ণেল উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, হুমায়ুন কবির কর্ণেল এর বিরুদ্ধে চেক জালিয়াতি, সাজা ও জিআর মামলা হওয়ায় দীর্ঘদিন পলাতক ছিলেন। এসব মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হয়েছে।

[৫] গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ মে) কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়