শিরোনাম
◈ জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের আদেশ অবৈধ ঘোষণা ◈ টবের সাধারণ গাছের পাতায় লুকিয়ে শহর পরিকল্পনার গাণিতিক নকশা ◈ শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর ◈ ভারতের অরুণাচলে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, ঐতিহ্যবাহী জমি দখলের দাবি আদিবাসীদের ◈ নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে কী প্রভাব পড়তে পারে? সফলতা কতটা? মুদ্রা বাতিলে যত ঝুঁকি ◈ প্রথমবারের মতো পুলিশে এএসআই পদে নিয়োগ, প্রত্যাশিত সাড়া নেই ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী: খুন-ডাকাতি কমেছে, অভিযোগের সুযোগ বাড়ায় বেড়েছে ধর্ষণ মামলা; রুমিনের পোশাকেও নেই আপত্তি ◈ সংসদে রুমিন ফারহানার পোশাক পরিধানের বিষয় নিয়ে আলোচনা ◈ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয়  বাজেট পাস, ১ জুলাই থেকে কার্যকর  ◈ খামেনির শেষকৃত্যে অংশ নিতে ২ জুলাই  ইরানে যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৩:৫৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০৩:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশেষে দুই মাস বন্ধ থাকার পর চট্টগ্রাম নগর বিএনপি অফিসের তালা খুলে দিল পুলিশ

রিয়াজুর রহমান:[২] রবিবার (২৯ মে) সকালে পুলিশের দেওয়া তালা তারা খুলে নিলে বেলা সোয়া ১২টার দিকে কার্যালয়ে প্রবেশ করেন নগর বিএনপির আহবায়ক ড: শাহাদাত হোসেন এর নেতৃত্বে নেতাকর্মীরা।

[৩] ফলে অবরুদ্ধ কাটিয়ে দীর্ঘদিন পর আবার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হলো চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয়। এর আগে নগরীর নাসিমন ভবনস্হ বিএনপি অফিসে ২৯ মার্চ তালা ঝুলিয়েছিল পুলিশ। অবশেষে ঠিক দুই মাস পর ২৯ মে সেই তালা খুলে দেওয়া হলো।

[৪] এবিষয় নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ‘পুলিশ গত ২৯ মার্চ থেকে বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল। ডা: শাহাদাত হোসেন ভাই জামিনে মুক্তি পাওয়ার পর তা খোলার জন্য উদ্যোগ নেন। পরে পুলিশের সাথে আলোচনার প্রেক্ষিতে আজ (রোববার) সকাল ১০টায় পার্টি অফিসে লাগানো তালা খুলে নিয়ে যায় পুলিশ। এরপর বেলা সোয় ১২টার দিকে আমরা পার্টি অফিসে প্রবেশ করি।

[৫] তালা খোলার পর কার্যালয়ে প্রবেশ করেই দলের প্রতিষ্ঠাতা জিয়ারউর রহমানের মৃত্যুবার্ষিকীর প্রস্তুতি সভা করেছে নগর বিএনপি। বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, উপস্হিত ছিলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজসহ নেতৃবৃন্দ ।

[৬] উল্লেখ্য, মোদিবিরোধী বিক্ষোভে হেফাজত-পুলিশ সংঘর্ষের প্রতিবাদে গত ২৯ মার্চ দুপুর ৩টা থেকে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সাথে নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাতসহ ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। একইদিন দলীয় কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়