শিরোনাম
◈ মহেশখালীতে এলএনজি স্থানান্তর শুরু, দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি ◈ দেশের সব ইউনিয়নের হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সরকারের ◈ জরুরি নির্দেশনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য ◈ গোল ক‌রে বন্দুক উদযাপনে লাল কার্ড, খেসারত দিলেন ইসরায়েলি ফরোয়ার্ড ◈ ছয় ম্যাচে ছয় হার, তবু ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের! ◈ জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন ◈ সৌদি আরবের লোহিত সাগরীয় তেলপথ সুরক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স: ম্যাক্রোঁ ◈ রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম চালান আসেনি, এয়ার স্পেস ক্লিয়ার না থাকায় কার্গো বিমান বাতিল ◈ আগামী অক্টোবর মাসে আসছে টানা ৭ দিনের ছুটি, কারা পাবেন এই সুযোগ! ◈ ৫ বছরেও জাতীয় গ্রিডে যুক্ত হয়নি জকিগঞ্জের গ্যাস, নতুন ২ কূপ খননে ৩১৫ কোটি টাকার উদ্যোগ

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০১:১১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২১, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরের মুখে ‘কবুল’ শুনে বিয়ের আসরেই কনের উল্লাস (ভিডিও)

জেরিন আহমেদ: [২] বিয়ের আসরেই চিৎকার করে, বরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করছেন নবকধূ। সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটি কোন দেশের তা জানা যায়নি।

[৩] ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে বসে রয়েছেন বর-কনে। চারপাশে বহু অতিথি। বর-কনের সামনে বসে রয়েছেন কাজি। বিয়েতে সম্মতি রয়েছে কি না, বরকে সেই প্রশ্ন করেন তিনি। মুহূর্তের মধ্যেই উত্তর মেলে ‘কবুল’। শব্দটি কানে পৌঁছনোমাত্রই লাজুক কনের রূপ বদল। হেসে ফেলেন কনে। সকলকে অবাক করে লাফিয়ে ওঠেন তিনি। তবে এখানেই শেষ নয়। এরপর বরের গাল টিপে ধরেন। সকলের সামনে চুম্বনে ভরিয়ে দেন বরকে।

[৪] মনের মতো মনের মানুষ পেয়ে তরুণী যে কতটা খুশি তা তার আচরণেই স্পষ্ট। তবে বাড়ির বয়োজ্যেষ্ঠ আত্মীয় তা মোটেও ভালো চোখে দেখেননি। তাই তাকে বারণ করেন। ততক্ষণে অবশ্য হুঁশ ফেরে তরুণীর। উচ্ছ্বাস প্রকাশ যে বেশিই করে ফেলেছেন তা বুঝতে পেরে চুপ করে বসে পড়েন কনে। আবারও বিয়ে শুরু হয়। সূত্র: ইন্ডিয়া টাইমস, নিউজ ১৮

 

View this post on Instagram

 

A post shared by |~|@m€€[) (@romantic_cute_prince)

  • সর্বশেষ