শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৪:০১ সকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ

বাশার নূরু: [১] বাংলাদেশে চারুকলা চর্চার পথিকৃত শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ ২৮ মে (শুক্রবার)। ১৯৭৬ সালের ২৮ মে মৃত্যুবরণ করেন দেশের অন্যতম প্রধান এই শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ-সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। সাধারণত তার মৃত্যুদিবসে বিভিন্ন স্মরণসভা ও আয়োজন থাকলেও করোনার কারণে শিল্পাচার্যের ৪৫ তম মৃত্যুবার্ষিকী পালন করা হবে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। শুক্রবার সকালে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।

[৩] জয়নুল আবেদীনে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৯ ডিসেম্বর তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহুকুমার (বর্তমানে কিশোরগঞ্জ জেলা) কেন্দুয়াতে জন্মগ্রহণ করেন। খুব ছোটবেলা থেকেই তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। পাখির বাসা, পাখি, মাছ, গরু-ছাগল, ফুল-ফল এঁকে মা-বাবাকে দেখাতেন। ছেলেবেলা থেকেই শিল্পকলার প্রতি তার গভীর আগ্রহ ছিল। মাত্র ষোল বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে তিনি বন্ধুদের সাথে কলকাতায় গিয়েছিলেন শুধু গভর্নমেন্ট স্কুল অব আর্টস দেখার জন্য। তার মা ছেলের প্রবল আগ্রহ দেখে নিজের গলার হার বিক্রি করে কলকাতার তখনকার আর্ট স্কুলে ভর্তি হতে সাহায্য করেন।

[৪] জয়নুল আবেদিন ১৯৪৩ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে অন্যতম হলো, ১৯৫৭-এ নৌকা, ১৯৫৯-এ সংগ্রাম, ১৯৭১-এ বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা। তার দীর্ঘ দুটি স্ক্রল ১৯৬৯-এ অঙ্কিত ‘নবান্ন’ এবং ১৯৭৪-এ অঙ্কিত ‘মনপুরা-৭০’ জননন্দিত দুটি শিল্পকর্ম। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা তিন হাজারের বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়