শিরোনাম
◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৬:৪৭ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২১, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় আওয়ামী লীগ নেতা নিহত

জহিরুল ইসলাম: [২] লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় আবদুস সাত্তার (৪৮) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এতে ক্ষুব্ধ হয়ে সড়কের তিনটি গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করে এলাকাবাসী।

[৩] বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ-তেওয়ারীগঞ্জ সড়কের স্টিলের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহত সাত্তার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি একই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ওএমএসের ডিলার। তিনি ওই ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা।

[৫]এদিকে দুর্ঘটনার পরপরই সড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় তেওয়ারীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান চৌধুরী বলেন, সাত্তারের মৃত্যুর জন্য দায়ী পিকআপ চালক ও মালিক। তাদেরকে ছাড় দেয়া হবে না। এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আশপাশের ইটভাটা মালিকদেরকেও এ নিয়ে জবাব দিতে হবে। তাদের ইটবোঝাই ট্রাক-পিকআপ-ট্রাক্টরই সবসময় দুর্ঘটনার জন্ম দেয়।

[৬] পুলিশ জানায়, ঘটনার সময় আবদুস সাত্তার ভবানীগঞ্জ চৌরাস্তা থেকে মোটরসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই মারা যান সাত্তার। এরপর স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

[৭] সদর থানার উপ-পরিদর্শক ইয়াকুব আলী বলেন, পিকআপ রেখে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালক ও গাড়ির মালিককের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে পরিবারের লোকজনের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ