শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২৭ মে, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিধ্বস্ত গাজাকে পুনর্গঠনে আন্তর্জাতিক মানবিক সহায়তা তহবিল স্পর্শ করবে না হামাস

সুমাইয়া ঐশী: [২] ১১ দিন ধরে ইসরায়েলের হামলায় এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা। যুদ্ধবিরতির পর এসব অবকাঠামোকে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছে হামাস। তবে এর জন্য আন্তর্জাতিক সহায়তায় স্পর্শও করা হবে না বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক বিভাগের প্রধান ইয়াহিয়া সিনওয়ার। আল জাজিরা, টাইমস অব ইসরায়েল, দ্য নিউজ

[৩] গাজায় যুদ্ধবিরতির ষষ্ঠতম দিন বুধবার এ ঘোষণা দেন ইয়াহিয়া। এদিন তিনি বলেন, যেসব আন্তর্জাতিক সহায়তা এসে পৌঁছেছে, তার স্বচ্ছ ও নিরপেক্ষ বণ্টন করা হবে। এনিয়ে তিনি বলেন, গাজা পুনর্গঠণের জন্য আন্তর্জাাতিক পর্যায়ের যেকোনও মানবিক সহায়তা থেকে একটি সেন্টও নেবো না আমরা। তবে এনিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাকে আমরা স্বাগত জানাই।

[৪] এর আগে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গাজায় সহায়তা বৃদ্ধির ঘোষণা দেন। তবে এতে যাতে কোনওভাবে হামাস সুবিধা না পায় সে বিষয়েও জোর দেন তিনি। অ্যান্টনির এ মন্তব্যের পরই প্রতিক্রিয়া প্রকাশ করলো হামাস।

[৫] বুধবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী টুইটারে বলেন, যুক্তরাজ্য গাজায় ভুক্তভোগীদের জরুরি সহায়তা ৩.৪ মিলিয়ন পাউন্ড বা ৪.৫ মিলিয়ন ডলার বৃদ্ধি করেছে। এছাড়া বিভিন্ন দেশের পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পাঠাচ্ছে জাতিসংঘ এবং ফিলিস্তিনে কর্মরত অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়