শিরোনাম
◈ সশস্ত্র বাহিনী দিবস আজ, থাকছে যেসব কর্মসূচি ◈ দুর্যোগ ও সংকটে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী অর্জন করেছে জনগণের আস্থা: প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশে ২৪ কোটি ৬০ লাখ ইউরো দেবে জার্মানি ◈ সরকারি মূল্যে মিলছে না এলপিজি, বিপাকে ভোক্তারা ◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২১, ০৬:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে তিন ব্যক্তির মানবিক কাজের ছবি ভাইরাল করলেন বাংলাদেশি

ওবায়দুল হক : [২] সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত দুদিন থেকে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের ফেসবুকের নিউজ ফিডে দুটি ছবি ঘুরপাক খাচ্ছে। ছবি দুটি বাংলাদেশি সোশ্যাল একটিভিস্টদের বিভিন্ন পেজ, গ্রুপে পোস্ট হচ্ছে।

[৩] একটি ছবিতে দেখা যাচ্ছে তিন স্থানীয় ব্যক্তি হলুদ রঙের ট্যাক্সির চাকা পরিবর্তন করিছেন। আরেক ছবিতে দেখা যাচ্ছে এই তিনজনের সঙ্গে ট্যাক্সি চালকের হাসিমাখা চেহারা।

[৪] এদিকে সোশ্যাল মিডিয়ায় ছবি দুটির সাথে ক্যাপশনে লিখা “আমিরাতে বাংলাদেশি নতুন ট্যাক্সি চালকের গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায়৷ খারাপ বলতে চাকার হাওয়া চলে যায়। নতুন চালক হওয়া চাকা পরিবর্তন করতে হিমশিম খাচ্ছিলেন। আশেপাশে কোন গ্যারেজও নাই। সেসময় স্থানীয় আরবি তিন ভদ্রলোক গাড়ির চাকা পরিবর্তন করে দেন৷ টাকা পয়সার চেয়ে মানবতাটাই বড়।”

  • সর্বশেষ