শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:২৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৩:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় পথ হারিয়ে লোকালয়ে বন্যহাতি

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের কাছে দিন দুপুরে এক বন্যহাতির দেখা মিলেছে। হাতিটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছে।

[৩] মঙ্গলবার (২৫ মে) সকালের দিকে উপজেলার থাইংখালী গাইনিখোলা এলাকায় ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের আশপাশে হাতিটি দেখতে পায় স্থানীয় ও রোহিঙ্গারা।

[৪] স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে পাহাড়ে একটি হাতি ঘুরাঘুরি করতে দেখা গেছে। এ সময় আর কোনো সঙ্গী তার সঙ্গে দেখতে পাওয়া যায়নি।

[৫] স্থানীয়দের মতে, সোমবার রাতে বন্যহাতির পাঁচ-ছয়জনের একটি দল লোকালয়ের কাছাকাছি স্থানে ঘুরতে এসেছিলো। এর মধ্যে একটি হাতি দলচ্যুত হয়ে থেকে গেছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

[৬] খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাজ উদ্দিন, রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম ও স্থানীয় চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরীসহ বন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৭] উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বন্য হাতিটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছে। সম্ভবত রাতে তারা একদল ছিল। লোকালয়ে আসা হাতিটি দলচ্যুত হয়েছে বলে মনে হয়েছে। আমরা ঘটনাস্থলে থেকে হাতিটিকে তার আবাসস্থলে ফেরানোর চেষ্টা করছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়