শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৩:১২ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৩:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেকে আমাকে চিনতেই পারেনি: তমা মির্জা

বিনোদন ডেস্ক: ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে ১০ জুন মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘দ্য ডার্ক সাইড অব ঢাকা’। রায়হান রাফির পরিচালনায় এতে অভিনয় করেছেন তমা মির্জা, নাজিফা তুশি, মনোজ প্রামাণিক, শরাফ আহমেদ জীবন, সামিয়া অথৈসহ আরও অনেকে। মুক্তি উপলক্ষে এরই মধ্যে প্রকাশ হয়েছে ট্রেলার। ২ মিনিটের ট্রেলারটি নজর কেড়েছে দর্শকদের। সময় টিভি

গল্পে ‘শান্তা’ চরিত্রে অভিনয় করেছেন তমা। এখনই চরিত্রটি নিয়ে বেশি কিছু বলতে নারাজ তিনি। তার দাবি, গল্পটা সম্পূর্ণ আলাদা। ট্রেলার দেখে অনেকে এরই মধ্যে ধারণা পেয়েছেন। ঢাকা শহরের ডার্ক সাইটের পাঁচটি গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

ওয়েব ফিল্মটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করেন তমা মির্জা। নিজের চরিত্রের জন্য বেশ পরিশ্রম করতে হয়েছে তাকে জানিয়ে তমা আরও বলেন, ‘ট্রেলারে অনেকে আমাকে চিনতেই পারেনি। এটাই সফলতা, এটাই চ্যালেঞ্জ। পরিচালক যেভাবে চেয়েছেন সেটা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শক কাজটি দেখলেই বুঝতে পারবেন।’

রায়হান রাফির সঙ্গে কাজের অভিজ্ঞত জানতে চাইলে তমা মির্জা বলেন, ‘রাফি অনেক ভালো কাজ করে। আমি ধরনের কাজ করতে চাই রাফি সেরকম একজন পরিচালক। অনেক পরিচালক গল্প বলে এক রকম, শুট করে আরেক রকম আর স্ক্রিনে দেখি আরেক রকম। কিন্তু রাফি সেটা না। রাফি যতটুকু গল্প বলছে, ততটুকুই শুট করেছে। ও খুব কাজ পাগল ছেলে।’

বছরের শুরুতে নিজের প্রযোজনা প্রতিষ্টান চালু করেছেন তমা মির্জা। মির্জা’স ক্রিয়েশনের ব্যানারে চুক্তিবদ্ধ করেছিলেন তৌকীর আহমেদকে। তার পরিচালনায় নাটক নির্মাণ হওয়ার কথা ছিল তমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে।

প্রযোজনা প্রতিষ্ঠানের খবর জানতে চাইলে তমা বলেন, ‘আমার পরিকল্পনা ছিল ভিন্ন কিছু কাজের। সে পরিকল্পনা থেকে মির্জা’স ক্রিয়েশন চালু করি। তারপর তো ব্যক্তিগত কিছু ঝামেলা চলে আসল। তারপর লকডাউন শুরু হয়ে গেল। এজন্য আমি একটু পিছিয়ে গেছি। যেখানে আমরা মানুষকে সচেতন করছি সেখানে আমরা কীভাবে বড় ইউনিট নিয়ে কাজ করি? সে ভাবনা থেকেই কাজ আপাতত বন্ধ আছে। পরিস্থিতি ভালো হলে পুরোদমে মাঠে নেমে পড়ব।’

আলাপকালে তমা মির্জা কথা বলেন নিজের জন্মদিন পালন নিয়েও। আগামী ১ জুন এ অভিনেত্রীর জন্মদিন। সুরক্ষার কথা চিন্তা করে ঘরোয়াভাবেই জন্মদিন পালন করবেন তিনি। সারাদিন বাসায় থাকবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেবেন।

বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে তমা মির্জা অভিনয় করেছেন ‘আনন্দী’ শিরোনামের একটি ওয়েব সিরিজে। মাহমুদ হাসান শিকদার পরিচালিত এ সিরিজে তমার বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। সিরিজটি প্রসঙ্গে তমা জানান, শুটিং অনেক আগেই শেষ হয়েছে। বাকি আছে ডাবিং। শিগগিরই ডাবিং শেষ করার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়