শিরোনাম
◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি ◈ আমরা যে কমিটমেন্ট দিয়েছি, সেটাকেই ফোকাসে রেখে এগিয়ে যাচ্ছি : সিইসি

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৬:২৩ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের সাথে নদীতে গোসল করতে গিয়ে জুড়ীতে ছেলের মৃত্যু

স্বপন দেব: [২] মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের জুড়ী নদীতে গোসল করতে গিয়ে মায়ের সামনেই ছেলের মৃত্যু হয়েছে। মানসিক প্রতিবন্ধী মায়ের সাথে গোসল করতে গিয়ে মায়ের অসাবধানতায় সায়েম(৪) শিশুটির মৃত্যু হয়।

[৩] এলাকাবাসী জানান, সোমবার (২৪শে মে) প্রতিদিনের মতো তিনটি সন্তান নিয়ে ওমান প্রবাসী কামরুল আহমদ এর মানসিক প্রতিবন্ধী স্ত্রী জোসনা বেগম বাড়ির পাশেই জুুড়ী নদীতে গোসল করতে যান।

[৪] সে সময় মায়ের অসর্তকতায় তাদের বড় সন্তান সায়েম আহমদ তার বেখেয়ালে পানিতে সাঁতার দিতে থাকে। কিছুক্ষণ পরে জোসনা বেগমের খেয়াল হলে সায়েমকে খোঁজতে থাকেন। ছেলেকে না পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে প্রায় ১৫/১৬ হাত গভীর নদীর পানিতে একঘণ্টা খোঁজাখুজি করে শিশুটির লাশ উদ্ধার করে। জোসনা বেগম ও তার ছোট বাকি দুই শিশু সুস্থ আছে।

[৫] জুড়ী থানার এস আই আব্দুল মান্নান ঘটনাস্থল ঘুরে এসে সত্যতা নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়