শিরোনাম
◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০২:০১ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বানেশ্বর বাজার এলাকায় মহাসড়কের পাশে ফুটপাত দখল মুক্ত রাখতে গণবিজ্ঞপ্তি

আবু হাসাদ: [২] ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর বাজার এলাকার ফুটপাত গুলো স্থানীয় ব্যবসায়িরা দখলে রেখেছেন। এতে দীঘদিন যাবত সাধারণ পথচারীরা ঝুকিপূর্ণভাবে চলাচল করতে হতো। এলাকার লোকজন উপজেলা প্রশাসনকে অবহিত করেন। বিষয়টি আমলে নিয়ে প্রশাসন ফুটপাত দখল মুক্ত করতে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

[৩] রোববার (২৩ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ- এর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিটি জারি করেন।

[৪] বানেশ্বর হাট ইজারদার ওসমান আলী বলেন, হাটের মধ্যে মহাসড়কের দুই পাশের ফুটপাত বেদখল হয়ে গেছে। এতে সাধারণ পথচারীরা চলাচলে চরম দূর্ভোগের মধ্যে পরেন। পখচারীরা অনেক সময় ছোট-বড় দূর্ঘটনার শিকার হোন। পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসনকে অবহিত করা হয়েছে।

[৫] আবুল কালাম নামের একজন ব্যবসায়ী বলেন, স্থানীয় ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে মহাসড়কের পাশের ফুটপাত দখল করে দোকানের পরিধি বাড়িয়েছেন। ফলে, প্রতিদিনিই রাস্তায় ব্যাপক যানযট সৃষ্টি হচ্ছে। অনেক সময় সড়ক দূর্ঘটনাও ঘটছে।

[৬] গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি নিশ্চিত করে উপজলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাম্মদ আনাছ বলেন, মহাসড়কের দুই পাশে ৮ ফিট ফুটপাত রয়েছে। কিন্তু অনেক দোকানদার বা মালিক চলাচলের জায়গা দখল করে দোকানের পরিধি বর্ধিত করেছেন। যার ফলে প্রতিদিনিই রাস্তায় ব্যাপক যানযট সৃষ্টি হচ্ছে ও অনেক সড়ক দূর্ঘটনা ঘটছে। এ কারনে আগামী ২৪ মে মধ্যে জনসাধারণের চলাচলের জায়গা ছেড়ে দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তির মাধ্যমে বলা হলো। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তিগণের বিরুদ্ধে ১৮৬০ এর ২৯১ ধারার বিধান মোতাবেক ৬ (ছয়) মাস পর্যন্ত জেল বা অনির্দিষ্ট পরিমাণ অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে বা অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ