শিরোনাম
◈ ইয়াবা পাচারে বদলেছে রুট, বাড়ছে রেল-নৌ ও পাহাড়ি পথের ব্যবহার ◈ বিদেশিবিরোধী উত্তেজনায় আতঙ্কিত দক্ষিণ আফ্রিকার অভিবাসীরা ◈ আর্মব্যান্ড ছাড়াই হামজা নেতা: থমাস ডুলি ◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ শুক্রবার পঞ্চগড়ে যাচ্ছেন। দলীয় কর্মসূচি হিসেবে তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। 

দলীয় সূত্র জানায়, ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর নির্বাচনি অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখবেন। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করবেন।

এ জনসভাকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। জনসভা সফল করতে নির্বাচনি প্রচারণা কার্যক্রমও জোরদার করা হয়েছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইকবাল হোসাইন বলেন, দেশের জনগণ একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করে।

তিনি বলেন, এই প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে নির্বাচনি কার্যক্রম পরিচালনা করছে।

পঞ্চগড়ের জনসভা থেকে আমরা জনগণের অধিকার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা তুলে ধরব।

  • সর্বশেষ