শিরোনাম
◈ বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৬ শতাংশ, বাড়ছে কর্মসংস্থানের সংকট ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে ৩১৭ রানে দিন শেষ বাংলাদেশের ◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০২:০৪ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০২:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামছে রিয়াল

স্পোর্টস ডেস্ক : শিরোপা নির্ধারণী শেষ রাউন্ডের ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। জয় পেলেও অ্যাতলেটিকো মাদ্রিদের পা ফসকানোর দিকে তাকিয়ে থাকতে হবে জিদান শিষ্যদের। শিরোপা দৌড় থেকে ছিটকে যাওয়া বার্সেলোনা লড়বে এইবারের বিপক্ষে। লিগে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবেন না প্রাণভোমরা লিওনেল মেসি। দু’টো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত দশটায়।

১৭ ম্যাচ হারের মুখ দেখেনি তবে জয়বঞ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ সময়ে। জিদান শিষ্যদের শিরোপা মূলত সে কারণেই হাত ফসকেছে। যদিও টাইটেল ধরে রাখা এখনও সম্ভব। সমীকরণটায় ঢুকে গেছে টেবিল টপার অ্যাতলেটিকো মাদ্রিদ। তাই ভিয়ারিয়ালকে তো হারাতে হবেই, সঙ্গে রোজি ব্লাঙ্কোদের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে।

ইনজুরির কারণে মৌসুমের শেষ ম্যাচেও মাঠের বাইরেই থাকতে হবে রামোস-ভারানে-মেনডিদের। ছিটকে গেছেন কারবাহাল-ভাসকুয়েজরাও। করোনা আক্রান্ত টনি ক্রুস না থাকায় প্লে-মেকিং নিয়েও চিন্তা থাকবে জিজুর। তবে মদ্রিচ-ক্যাসিমিরোদের ফর্ম কিছুটা আত্মবিশ্বাস যোগাবে মাদ্রিদিস্তানদের। ফিনিশিংয়ে বেনজেমা-ভিনিসিয়াসরা তো বরাবরই আস্থার প্রতিদান দিচ্ছেন।

পরিসংখ্যান নিয়ে খুব বেশি স্বস্তি পাওয়ার কথা নয় লসব্লাঙ্কোদের। দু'দলের শেষ ৫ দেখায় হারের মুখ না দেখলেও মাত্র দুই বার পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে মাদ্রিদ জায়ান্টরা।

  • সর্বশেষ