শিরোনাম
◈ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ ◈ সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবিকে কড়া নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ চার স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার সতর্কবার্তা ◈ এডিবির লোগো-পরিচয় ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল সংস্থাটি ◈ লং মার্চ ঘিরে রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট (ভিডিও) ◈ যুগপৎ শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ আজ, দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ ◈ অশ্লীল গালি বা কটু ভাষা ব্যবহার মানেই অশ্লীলতা নয়: ভারতের সুপ্রিম কোর্ট ◈ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস কর‌লো মার্কিন সি-১৭ পরিবহন বিমান ◈ পার্লামেন্ট অভিমুখে ককরোচ পার্টির লং মার্চ, জনসমুদ্র দিল্লিতে (ভিডিও) ◈ কম দামে জনপ্রিয় ভারত থেকে আমদানি করা হলুদরঙা কাঁচা খেজুর মিসর-সৌদির নামে বিক্রি!

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০১:০০ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আঙুল ট্রিগারে রেখে ইসরায়েলকে হুমকি, আল-আকসা থেকে সরে যাও

আন্তর্জাতিক ডেস্ক : এগারো দিন পর ইসরায়েল ফিলিস্তিন লড়াইয়ের অবসান হয়েছে, যাতে প্রাণ হারিয়েছে প্রায় ২৫০ জন, যাদের বেশির ভাগই মারা গেছে অবরুদ্ধ গাজায়।

ইসরায়েল এবং হামাস দু পক্ষই দাবি করছে এই লড়াইয়ে তাদের বিজয় হয়েছে। এরই মধ্যে শুক্রবার জুমার নামাজের পর আল-আকসা মসজিদ এলাকা থেকে ইসরায়েলি পুলিশের বর্বরতার খবর এসেছে।

আলজাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এদিন জুমার নামাজের পর ফিলিস্তিনিদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপসহ আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালায় ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় ফের উত্তেজনা দেখা দিয়েছে পবিত্র এলাকাটিতে।

দখলদার ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাড়িয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

ফের উত্তেজনা সৃষ্টির জন্য ইসরায়েলকে দায়ী করে হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইজ্জাত আর রিশ্ক বলেছেন, হামাসের যোদ্ধাদের আঙুল এখনো ট্রিগারেই রয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই এক মন্তব্যে তিনি বলেন, আমরা এখনও ট্রিগারেই হাত রেখেছি। দখলদার ইসরাইলকে অবশ্যই অধিকৃত আল-আকসা এলাকায় সহিংসতার অবসান ঘটাতে হবে।

তিনি আরও বলেন, আমাদের প্রধান শর্ত হচ্ছে মসজিদুল আকসা রক্ষা এবং বায়তুল মুকাদ্দাস থেকে ফিলিস্তিনি উচ্ছেদ বন্ধ করা। এটা আমাদের রেড লাইন।

ইজ্জাত আর রিশ্ক বলেন, এটা ঠিক যে আজ থেকে যুদ্ধ বন্ধ হয়েছে। কিন্তু দখলদার ইসরাইলের নেতানিয়াহু ও গোটা বিশ্বের জেনে রাখা উচিত আমাদের আঙুল এখনও ট্রিগারেই আছে, আমরা আমাদের প্রতিরোধ শক্তি বৃদ্ধি অব্যাহত রাখব।

প্রতিরোধ সংগ্রামের প্রতি ফিলিস্তিনিদের অকুণ্ঠ সমর্থন রয়েছে বলেও তিনি জানান।

এর আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা ১১ দিন তাণ্ডব চালিয়ে বৃহস্পতিবার রাতে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। হামাস যোদ্ধাদের বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে একপ্রকার বাধ্য হয়েই বর্বরতা থামায় যুদ্ধবাজ নেতানিয়াহু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়