শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ১২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন শুনতে চান না তামিম

ডেস্ক রিপোর্ট: ক্যারিয়ারে অনেকবারই ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রশ্ন শুনেছেন তামিম ইকবাল। আবার উত্তরও দিয়েছেন তিনি। তবে এ ব্যাপারটি আর শুনতেই চান না এ তারকা ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে শুক্রবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দিলেন, গত পাঁচ বছরে যেভাবে খেলে এসেছেন, সামনেও তিনি সেভাবেই খেলে যেতে চান। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্ন করতেও নিষেধ করেছেন তামিম।

ব্যাটিংয়ের ধরন নিয়ে কথা শুনতে শুনতে এক রকম বিরক্তই তামিম। তাই শুক্রবার এ ব্যাপারে আর কোন প্রশ্ন না করতে সাংবাদিকদের অনুরোধ করেন ওয়ানডে অধিনায়ক, ‘আমার ব্যাটিংয়ের ধরন নিয়ে মনে হয় আমি অনেকবার অনেক কথা বলেছি । এটা তো থামার কোনো লক্ষণই দেখছি না। প্রশ্ন আসছেই। আমি যেভাবে খেলে আসছি চার-পাঁচ বছর ধরে, সেভাবেই খেলব। কারণ, আমি এতেই সফল। এটা নিয়ে আমার ভবিষ্যতে কোনো কিছু বলার নেই। আমি এটা নিয়ে যথেষ্ট কথা বলেছি। আমি সবাইকে অনুরোধ করছি, ভবিষ্যতে এ বিষয়ে আর প্রশ্ন করবেন না।’

বাংলাদেশ দলের চাওয়া থাকে তামিম লম্বা সময় উইকেটে থাকা। তিনি তা মেটানোর চেষ্টা করেন। পাশাপাশি আসন্ন বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের উইকেটের কথাও বলেছেন তিনি, ‘উইকেট নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট থেকে পরিস্কার বার্তা দিয়ে দিয়েছি। যারা উইকেটের দায়িত্বে আছেন তাদেরকেও খুব স্পষ্টভাবে বলে দিয়েছি কী ধরনের উইকেট চাই। আশা করি আমরা সেরকম উইকেটই পাব।’

রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ।
সূত্র-অলরাউন্ডার

  • সর্বশেষ
  • জনপ্রিয়