শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ২০ মে, ২০২১, ০৫:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্রুতই যুদ্ধবিরতির সম্ভাবনা দেখছে হামাস, যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নেতানিয়াহুর

আসিফুজ্জামান পৃথিল: [২] দু-এক দিনের মধ্যে যুদ্ধবিরতির আশা করছেন হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান বিশ্ব নেতাদের চাপে এই যুদ্ধবিরতি ২৪ ঘণ্টার মধ্যেও কার্যকর হয়ে যেতে পারে। সিএনএন

[৩] হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা এমন আশাবাদ ব্যক্ত করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবার জানিয়েছেন যে ইসরায়েলি নাগরিকদের জন্য শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না আনা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি সংকল্পবদ্ধ। বিবিসি

[৪] আন্তর্জাতিক চাপ ও আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে গাজার উত্তরে হামাসের কথিত স্থাপনা লক্ষ্য করে শতাধিক বিমান হামলা চালায় ইসরায়েল। জবাবে গাজা থেকে ইসরায়েল অভিমুখে রকেট ছোড়ে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়