শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে যাত্রী নিয়ে সড়ক থেকে খালে পড়লো মাইক্রোবাস

অহিদ মুুকুল: [২] জেলার বেগমগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস শুকনো খালে পড়ে গেছে। এ দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

[৩] বৃহস্পতিবার (২০ মে) ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের উপজেলার পেনাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার চট্টগ্রামের উদ্দেশে খুলনা থেকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস ছেড়ে আসে। পথে গোপালগঞ্জ ও চাঁদপুর থেকেও যাত্রী নেয় গাড়িটি।

[৫] ভোরে মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পেনাকাটা পোল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে শুকনা (পানি নেই) খালে পড়ে দুমড়ে-মুছড়ে যায়। এতে গাড়িতে থাকা সব যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

[৬] আহতদের মধ্যে এক যাত্রী জানান, তারা সবাই ঘুমেছিলেন। হঠাৎ করে গাড়ি দুর্ঘটনার শিকার হওয়ার পর সবাই আহত হন। প্রধান সড়ক থেকে অন্তত ২০ ফুট নিচে ছিটকে পড়েছিল গাড়িটি।

[৭] বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়