শিরোনাম
◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে? ◈ ঢাকার যানজট কমাতে টোল থেকে বাস টার্মিনাল, প্রধানমন্ত্রীর ৮ নির্দেশনা ◈ মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের করণীয়-বর্জনীয় নিয়ে জরুরি নির্দেশনা ◈ ডিবিকে ফোনকল: আমি ভালো হয়ে যাবো, অস্ত্রসহ আমাকে নিয়ে যান ◈ ভ্রমণ আরও সহজ করতে এআই মোডে গুগলের নতুন ফিচার ◈ হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯৬৩ ◈ সরকারের ছয় মাসে ১০ অভিযোগ চরমোনাই পীরের ◈ সব কাজ দ্রুত করা সম্ভব না হলেও সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:০৫ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে বন্ধ গ্যারেজ থেকে মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় একটি বন্ধ গ্যারেজের ভেতর থেকে জালাল কাজী (৫০) নামের এক মাহেন্দ্র ও ইজিবাইক মিস্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়ক সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বুধবার ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। নিহত জালাল কাজী পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভালুকশী গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মৃত সেকান্দার কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের পাশে স্থানীয় পান্নু বেপারীর কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত চার বছর ধরে গ্যারেজ পরিচালনা করছিলেন জালাল। গত কয়েকদিন ধরে গ্যারেজটি বন্ধ থাকায় এলাকাবাসীর সন্দেহ হয়। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গ্যারেজের ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের দরজা ভেঙে ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই কামাল কাজী জানান, জালাল সম্প্রতি একটি ঘর নির্মাণের কাজ শুরু করেছিলেন। তিনি অবিবাহিত হওয়ায় অধিকাংশ সময় গ্যারেজেই রাতযাপন করতেন। প্রায় তিন দিন আগে বাড়িতে তার সঙ্গে শেষ দেখা হয়েছিল, তখন তিনি কিছুটা অসুস্থ ছিলেন।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, গ্যারেজের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা দায়েরের করেছে পুলিশ।

  • সর্বশেষ