শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৯:৩৭ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৯:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] র‌্যাবের অভিযানে ২ ছিনতাইকারী আটক

নিজস্ব প্রতিবেদক: [২] দক্ষিণ কেরাণীগঞ্জ ও রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ জন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০। কাওছার (১৯) ও রাসেল (২৮)। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি সুইজ গিয়ার চাকু, ২টি ছিনতাইকৃত মোবাইল ফোনসেট, ১টি ব্লেড, আটকদের ব্যবহৃত ২টি মোবাইল ফোনসেট এবং নগদ ২২৫ টাকা উদ্ধার করা হয়েছে।

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, মোবাইলসহ মূল্যবান সম্পদ ছিনতাই করছিল।

[৪] আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়