শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৮:২০ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সপ্তম দিনেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ১৮১ জনের ৫২ জনই শিশু, বিভিন্ন দেশে বিক্ষোভ (ভিডিও)

রাশিদুল ইসলাম : [২] সপ্তম দিনে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও কামানের গোলায় নিহত হয়েছে আরো ৩৩ জন। এদের মধ্যে এক চিকিৎসক পরিবারের ৭ জনসহ প্রাণ গেছে অন্তত ৯ জনের। হারেতজ, জেরুজালেম পোস্ট, ডেইলি মেইল

[৩] ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, ইতালি, ফ্রান্স ও মেক্সিকোতে।

[৪] ইসরায়েলের অব্যাহত হামলায় গৃহহীন ১৭ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন গাজার জাতিসংঘ পরিচালিত ৪১টি স্কুলে।

[৫] এদিকে, শেখ জাররাহ প্রতিবাদি দেয়ালচিত্র আকার সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে নাকবা দিবসে সংঘর্ষ হয়েছে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের।

[৬] সীমান্তে ইসরায়েলের ছোড়া গুলিতে লেবাননে প্রাণ গেছে একজনের।

[৭] এক সপ্তাহ ধরে গাজা উপত্যকায় ১৮১ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে অন্তত ৫২ জন শিশু। আহত হয়েছে হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী অন্তত ১৩ জনকে হত্যা করেছে। আর গাজা থেকে ছোড়া রকেট হামলায় ২ শিশুসহ মারা গেছে অন্তত ১০ ইসরায়েলি।

 

https://videos.dailymail.co.uk/video/mol/2021/05/16/5853636145115447646/960x540_MP4_5853636145115447646.mp4

  • সর্বশেষ
  • জনপ্রিয়