শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ১১:৫৩ রাত
আপডেট : ১৪ মে, ২০২১, ১১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে রান্না করা খাবার বিতরণ

তৌহিদুর রহমান নিটল: সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এসে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে রান্না করা খাবার দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের টি এ রোডসহ বিভিন্ন কোয়ারেন্টিন সেন্টারে থাকা ২৫২ জনকে এসব খাবার পৌঁছে দেন জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, জেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সহসভাপতি পীযূষ কান্তি আচর্য্যসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভারত থেকে আগত যাত্রীদের মাধ্যমে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত দিয়ে আসা প্রত্যেকের কোয়ারেন্টিন নিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি সীমান্তেও রয়েছে কড়া নজড়দারি। এছাড়া কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিরা যাতে পবিত্র এই দিনে তাদের পরিবারের অভাব অনুভব না করে সেজন্য তাদের সঙ্গে দেখা করে উন্নত মানের খাবার পৌঁছে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়