শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৯:২৭ রাত
আপডেট : ১২ মে, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোবাইল কোর্টে ১৪ নৌযানকে চার লাখ দশ হাজার টাকা জরিমানা

আনিস তপন : [২] বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে চৌদ্দটি তেলবাহী ট‍্যাংকার, বালুবাহী বাল্কহেড, মালবাহী কার্গো ও ট্রলারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই পরিমান অর্থ জরিমানা করা হয়।

[৩] নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন নৌপরিবহন অধিদপ্তরের পরিচালক (উপসচিব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুল হাসান লিটনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

[৪] সার্ভে ও রেজিষ্ট্রেশন সনদ না থাকা, যাত্রী পরিবহন করা, জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, মাস্টার - ড্রাইভার সনদ না থাকা, ওভার লোডের অপরাধে এসব জরিমানা করে মোবাইল কোর্ট।

  • সর্বশেষ