শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৪:১৬ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কা দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : [২]বাংলাদেশের বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ সিরিজের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

[৩]নির্বাচকেরা দলে জায়গা দেননি অধিনায়ক দিমুথ করুণারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমালদের মতো সিনিয়র ক্রিকেটারদের। অন্তর্ভুক্ত করা হয়েছে কয়েকজন নতুন মুখ।

[৪]এসএলসি বাংলাদেশ সফরের জন্য দলের অধিনায়ক করেছে কুশল পেরেরাকে। সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কুশল মেন্ডিসকে।

[৫]এই সপ্তাহের শুরুতে এক প্রতিবেদনে জানা গিয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেট ২০২৩ ক্রিকেট বিশ্বকাপকে মাথায় রেখে ওয়ানডে দলে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে।

[৬]২৩ মে থেকে বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ১৬ মে ঢাকায় আসার কথা লঙ্কানদের।

[৬]শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, আশিটা ফার্নান্দো, বিনুরা ফার্নান্দো, শিরান ফার্নান্দো, দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশানকা, ধনাঞ্জয়া ডি সিলভা, আশেন বানদারা, নিরোশান দিকভেলা, দাসুন শঙ্খ, ইশুরু উদানা, দুষ্মন্ত চামিরা, রমেশ মেন্ডিস, লক্ষণ সান্দাকান, আকিলা ধনাঞ্জয়া। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়