শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ১২ মে, ২০২১, ১২:৩৫ দুপুর
আপডেট : ১২ মে, ২০২১, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাশিমপুর কারাগারে মামুনুল-রফিকুলসহ ১৪ হেফাজত নেতা

জেরিন আহমেদ: [২] হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ গ্রেপ্তার ১৪ নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

[৩] মঙ্গলবার (১১ মে) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়।

[৪] কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল গণমাধ্যমকে জানান, দেশের আলোচিত ঘটনায় গ্রেপ্তার মামুনুল হকসহ অনেকেই। তাদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। একপর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সূত্র: ডিবিসি, কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়