শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের নির্বাচনে বাঙালিদের জয়

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল, স্কটল্যান্ড নির্বাচন ও গুরুত্বপূর্ণ পদে নির্বাচনে বাঙালিরা জিতেছেন। এসব ভোটে সরকার গঠন না হলেও এর মাধ্যমে ভবিষ্যৎ নির্বাচনে সাধারণ মানুষের মতামত বোঝা যাবে।

লন্ডন অ্যাসেম্বলিতে সদস্য হিসেবে প্রথম বাংলাদেশি নারী রাজনীতিক মেরিনা মাসুমা আহমেদ নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জে জন্ম নেওয়া এই রাজনীতিক যুক্তরাজ্যের লেবার পার্টি থেকে নির্বাচিত হন। গত ৮ মে সাউথওয়াক ও ল্যামবেথ এলাকার এ ফল ঘোষণা করা হয়। ব্রিটেনের গত সংসদ নির্বাচনে সাউথইস্ট লন্ডনের বেকেনহাম আসন থেকে লেবার পার্টির প্রার্থী ছিলেন ব্যারিস্টার মেরিনা মাসুমা আহমেদ।

এ ছাড়া এই প্রথম একজন বাংলাদেশি বংশোদ্ভূত স্কটিশ পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছেন ফয়ছল চৌধুরী। স্কটিশ লেবার পার্টি থেকে লোদিয়ান রিজিওন্যাল লিস্ট প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন এডিনবরার এই রাজনীতিক। তার জন্ম হবিগঞ্জের নবীগঞ্জের বদরদি গ্রামে। সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্কোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য ২০০৪ সালে ব্রিটেনের রানি তাকে ‘এমবিই’ খেতাবে ভূষিত করেন। ইংল্যান্ডে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বৌলিং অ্যান্ড বারক্রেন্ড নির্বাচনী এলাকায় লেবার দলীয় প্রার্থী হিসেবে সাংবাদিক হাসানুজ্জামান খান তৃতীয়বার নির্বাচিত হলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়