শিরোনাম
◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৭:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা দিবসেই দ্বিতীয় ছেলের ছবি প্রকাশ্যে আনলেন কারিনা

বিনোদন ডেস্ক: ২১ ফেব্রুয়ারি সাইফ আলী খান ও কারিনা কাপুরের কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান। দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই প্রচারের আলো থেকে ছোট ছেলেকে দূরে রেখেছিলেন কারিনা। অবশেষে প্রকাশ্যে আনলেন দ্বিতীয় পুত্রকে। বড় ভাই তৈমুরের কোলে চেপে হাজির হলো তার ছোট্ট ভাই।

মা দিবসে কারিনা তার দুই সন্তানের ছবি পোস্ট করে সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘এরা দুজনেই আমার বেঁচে থাকার আশা, আগামী দিনগুলো সুন্দর হওয়ার কারণ। ’

ছবিতে দেখা যায়, তৈমুরের কোলে শুয়ে রয়েছে কারিনার ছোট সন্তান। প্রকাশ্যে আনলেও ছোট্ট বেবি সকলকে মুখ দেখাতে রাজি নয়। দুই হাত দিয়ে মুখ ঢেকে রয়েছে সে। তৈমুরের মধ্যে এসেছে বড় বড় ভাব। সে এখন বড় ভাই হয়ে গেছে। আর তাই দুই হাত দিয়ে ভাইকে আগলে রেখেছে সে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি তৈমুর। যদিও পাশ থেকে ছোট্ট ভাইকে ধরে তৈমুরকে সাপোর্ট দিচ্ছিলেন অন্য কেউ।

তবে তৈমুরকে মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রাখেননি কারিনা। বরং একটা সময় ছিল যখন তৈমুরের জন্য পাপ্পারাজ্জিরা অপেক্ষা করে থাকত প্রতিদিন। এখন করোনা আবহে সে ছবি বদলেছে অনেকটাই। আর সেই চিন্তায়ই হয়ত প্রকাশ্যে আনছেন না ছোট্ট শিশুকে।

এখন কবে সম্পূর্ণভাবে তিনি তার দ্বিতীয় সন্তানের মুখ দেখান সেটারই অপেক্ষায় অনুরাগীরা। সূত্র: জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়