শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৭:৫৪ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৭:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে আরও নয়জন গ্রেফতার

ডেস্ক নিউজ: শনিবার (৮ মে) সকালে জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, শুক্রবার (৭ মে) সকাল থেকে শনিবার (৮ মে) সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই হেফাজতে ইসলামের কর্মী ও তাণ্ডবের সাথে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। তারা ব্রাহ্মণবাড়িয়া শহরসহ আশপাশের এলাকায় সরকারি ও বেসরকারি প্রায় অর্ধশতাধিক স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরে তাণ্ডবের ঘটনায় জেলার বিভিন্ন থানায় মোট ৫৬টি মামলা হয়েছে।

এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় ৪টি, সরাইল থানায় ২টি এবং আখাউড়া রেলওয়ে থানায় ১টি। ৫৬টি মামলায় এজাহারনামীয় ৪১৪ জনসহ অজ্ঞাতনামা ৩৫ হাজার লোককে আসামি করা হয়। আর এসব মামলায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৪৮ জনকে। সূত্র: সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়