শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে ৫ বাসের ড্রাইভারকে জরিমানা

মো. তাহমিদুর রহমান: [২] স্বাস্থ্যবিধি লংঘন করায় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক জেলা থেকে যাত্রী নিয়ে দূরবর্তী অন্য জেলায় যাত্রী পরিবহণ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজন বাসের ড্রাইভার থেকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।

[৩] গাড়ি গুলি জেলার বাইরে যাবে না শর্তে ছেড়ে দেয়া হয়। চট্টগ্রাম জেলা থেকে বাসগুলি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য এবং ঢাকা থেকেও বিভিন্ন জেলায় যাতায়াত করার কথা।

[৪] শুক্রবার (৭ মে) দিনগত রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত টানা এক ঘন্টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ। এসময় তাকে সহযোগিতা করেন দাউদকান্দি সার্কেল এএসপি ও চান্দিনা থানা পুলিশ।

[৫] ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ জানান, স্বাস্থ্যবিধি লঙ্গন করার পাশাপাশি সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এক জেলা থেকে যাত্রী নিয়ে অন্য জেলায় যাতায়াত করায় তাদের আটক করে জরিমানা করা হয়। পরে দাউদকান্দি সার্কেল এএসপি নিশ্চিত করবে যে গাড়ি গুলি জেলার বাইরে যাবে না এ শর্তে ছেড়ে দেয়া হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়