শিরোনাম
◈ এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে বদলেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল ◈ ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম ◈ বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা ◈ কুয়াকাটার সৈকত ও প্রকৃতিতে মুগ্ধ রাশিয়ান পর্যটকরা, মার্চে ফিরবেন আরও সহকর্মী নিয়ে ◈ এক সপ্তাহে প্রায় ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব ◈ ২০২৭ সালের হজযাত্রীদের টিকার আগে ৭ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক ◈ জননিরাপত্তায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু হতে লাগবে আরও ১৪ মাস ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে এনসিপির চার নেতা ◈ ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৮:০৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংল্যান্ডের একাধিক কাউন্টি দল আইপিএল আয়োজনে আগ্রহী হয়ে ইসিবিতে চিঠি

স্পোর্টস ডেস্ক : [২] ইংল্যান্ডের একাধিক কাউন্টি দল স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশ আয়োজনে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। এরই মধ্যে অনেকেই ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডকে লিখিত চিঠিও দিয়েছে বলে খবর।

[৩] আগ্রহীদের তালিকায় রয়েছে মিডলসেক্স, সারে, ওয়ারউইকশায়ার ও ল্যাঙ্কাশায়ার। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ভেন্যু হিসেবে লন্ডনের লর্ডস ও ওভাল, বার্মিংহামের এজবাস্টন এবং ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডের নাম উল্লেখ করেছে তারা।

[৪] ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ হলেও এরমধ্যেই জৈব সুরক্ষা বলয়ে আইপিএল চালিয়ে নিচ্ছিল দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু জৈব সুরক্ষা বলয় ভেদ করে ঢুকে পড়ে করোনা। আক্রান্ত হন একাধিক ক্রিকেটার ও কোচিং স্টাফের সদস্য। এরপরই স্থগিত করা হয় জনপ্রিয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

[৫] সার্বিক যে চিত্র তাতে ভারতে আর টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন সম্ভব নয় বলেই মনা করা হচ্ছে। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই সবার আগে উঠে আসছে গত বছর আইপিএল আয়োজন করা সংযুক্ত আরব আমিরাতের নাম। তবে অক্টোবরের আগে মরুর দেশটিতে অত্যধিক গরম থাকবে। তাই বিকল্প হিসাবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কথাও বিসিসিআইয়ের বোর্ড সভায় আলোচিত হয়েছে বলেই খবর।

[৬] ইংলিশ দলগুলো আগ্রহ দেখানোয় বিসিসিআইয়ের সামনে ভালো একটি পথই খুলে যাচ্ছে। আইসিসির ভার্চুয়াল সভায় এই বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ