শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ সফরের জন্য শ্রীলঙ্কার নতুন অধিনায়কের নাম ঘোষণা

মাহিন সরকার : [২] হঠাৎই অলরাউন্ডার থিসারা পেরেরার অবসরের পরই জানা গিয়েছিল বড় রদবদল আসছে শ্রীলঙ্কার ওয়ানডে দলে। আগের ক্রিকেটারদে বাদ দিয়ে ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে নতুন এক দল গঠন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। যা দেখা যাবে বাংলাদেশ সফরেই। সেকারণেই অবসর নেন থিসারা পেরেরা। তবে এক পেরেরে বিদায় নিলেও উত্থান হচ্ছে আরেক পেরেরার।

[৩] শ্রীলঙ্কার ক্রিকেট ভিত্তিক গণমাধ্যম দ্য পাপারে জানাচ্ছে, আইসিসির বিশ্বকাপ সুপার লিগের অন্তুর্ভুক্ত তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা বাংলাদেশে আসবে কুসল পেরেরার নেতৃত্বে। সহ অধিনায়কত্ব পেতে পারেন কুসল মেন্ডিস।

[৪] কদিন আগে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের কাছে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল দিমুথ করুনারত্নের নেতৃত্বে শ্রীলঙ্কা দল। এই ব্যর্থতার কারণেই তাকে সরিয়ে লঙ্কানদের ২৪ তম ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হবে কুসল পেরেরাকে।

[৫] শুধু অধিনায়ক নয়, দলেও আসবে বড় রদবদল। আবারো ফিরবেন আভিষকা ফার্নান্দো। অধিনায়কত্বের পর দল থেকেও বাদ পড়তে পারেন দিমুথ করুনারত্নে।

[৬] শ্রীলঙ্কার সম্ভাব্য স্কোয়াড : কুশল জেনিত পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস (সহ অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, আভিষ্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, নিরোশান ডিকওয়েলা, ধনঞ্জয়া ডি সিলভা, আসেন বান্দারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, লাকসান সান্দাকান, ইসুরু উদানা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দুশমন্ত চামিরা ও শিরান ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়