শিরোনাম
◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ১২:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের কৃষি দক্ষতার সহায়তা নিতে চায় জাম্বিয়া

মাসুদ আলম : [২] জাম্বিয়া সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ দেশটির ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ওয়েজি লুখেলের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া আর্মি কমান্ডারের আমন্ত্রণে বর্তমানে জাম্বিয়া অবস্থান করছেন।

[৩] আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সৌজন্য এ সাক্ষাতে সেনাবাহিনী প্রধান ও জাম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দু'দেশের মধ্যে পারস্পরিক সামরিক সহযোগিতা এবং সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। বাংলাদেশ ও সেনাবাহিনীর সঙ্গে উন্নত সম্পর্ক স্থাপনে আগ্রহী জাম্বিয়া। তিনি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার জন্য জাম্বিয়া সরকারের অভিপ্রায় ব্যক্ত এবং বাংলাদেশের কৃষি সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।

[৪] পরে জেনারেল আজিজ আহমেদ সেনা সদর দফতরে কমান্ডার, জাম্বিয়া আর্মি, লেফটেন্যান্ট জেনারেল উইলিয়াম মাইপাম্বে সিকাজওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।জেনারেল সিকাজওয়া তার আমন্ত্রণ গ্রহণ এবং উভয় সেনাবাহিনীর মধ্যে সুসম্পর্ক স্থাপনের জন্য জেনারেল আজিজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, উভয় সেনাবাহিনী সামরিক কার্যক্রম বাড়াতে সচেষ্ট হবে, যা উভয়ের জন্য উপকারী হবে।

[৫] সাক্ষাৎকালে জেনারেল আজিজ আহমেদ জাম্বিয়া সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম বিনিময় সুসংহত করার এবং জাতিসংঘের শান্তিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) প্রোগ্রাম পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন। জেনারেল আজিজ আহমেদ সামরিক বাহিনীর সদস্যদের জন্য জাম্বিয়ায় অন অ্যারাইভাল' ভিসার বিষয়টিও তুলে ধরেন এবং জেনারেল সিকাজওয়ে আশ্বাস দেন যে এটিকে শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন।

[৬] একইদিন বিকেলে আজিজ আহমেদ বিমান বাহিনীর সদর দফতরে জাম্বিয়া এয়ার ফোর্সের ভারপ্রাপ্ত কমান্ডার মেজর জেনারেল বেনেডিক্ট টি কালিন্ডার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। মেজর জেনারেল কালিন্দা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সম্ভাবনা তুলে ধরেন। আজিজ আহমেদ জাম্বিয়া এয়ার ফোর্সের কর্মকর্তা ও সদস্যদের বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন এবং আশা করেন যে আগামী দিনে দুই সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।

[৭] সফরকালে সেনাবাহিনী প্রধানকে জাম্বিয়ার সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুটি চৌকস দল কর্তৃক গার্ড অব অনার এবং লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। জেনারেল আজিজ আহমেদের মঙ্গলবার জাম্বিয়া ন্যাশনাল সার্ভিস কমান্ড্যান্টের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে। সেনাবাহিনী প্রধান, জাম্বিয়া সশস্ত্র বাহিনীর অন্যান্য সিনিয়র নেতৃত্বের সঙ্গেও বৈঠক এবং জাম্বিয়া সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করবেন ও আগামী ৬ মে বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়