শিরোনাম
◈ রোহিঙ্গারা ‘বাঙালি’ নয়, মিয়ানমারকে সাফ জানাল বাংলাদেশ ◈ শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক ◈ পর্যায়ক্রমে সব মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ রাজস্ব ব্যবস্থায় সংস্কার: ঋণ নয়, নিজস্ব অর্থায়নে এগোতে চায় সরকার: অর্থমন্ত্রী ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ ◈ অর্থনৈতিক সাফল্যের এশিয়ার যে শহর এখন ‘যৌন পর্যটনের নতুন কেন্দ্রে’, বাড়ছে ভিড় ◈ দুই দল টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে গেলো, বাকি সাত দলের কার সামনে কী অঙ্ক   ◈ নিউইয়র্কে বিএনপির বিক্ষোভের মুখে সভাস্থল ছাড়লেন শামীম ওসমান (ভিডিও) ◈ বাংলাদেশ থেকে ১০০০ ট্যাক্সিচালক নিবে দুবাই, মানতে হবে যেসব শর্ত

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৭:২৬ সকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুভেন্টাসের আধিপত্যের অবসান ঘটিয়ে ইতালিয়ান শিরোপা জিতলো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক : [২] ইন্টার মিলানের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। ১১ বছর পর তারা শিরোপা জয়ের স্বাদ পেলো। ২০০৯/১০ মৌসুমে ইতালিয়ান সিরি আ’তে শেষবার শিরোপা ঘরে তুলেছিল ইন্টার মিলান। গত এক দশকেরও বেশি সময়ে আর শিরোপার চেহারা দেখেনি ইন্টার মিলান।

[৩] এবার জুভেন্টাসের একনায়কতন্ত্রেরও অবসান ঘটাল ইন্টার। টানা ৯ মৌসুম সিরি আ'র শিরোপা জয়ী জুভেন্টাসকে হারিয়ে ২০২০/২১ মৌসুমের শিরোপা পুনরুদ্ধার করলো ইন্টার মিলান।

[৪] রোববার (২ মে) রাতে সাস্সুয়েলোর ও আতালান্তা ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে দু’দল। তাতেই ১১ বছর পর লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় ইন্টার মিলানের। এদিকে শিরোপা জয়ের কাজটা আগেই সেরে রেখেছিল ইন্টার। শনিবার ( ১ মে) রাতে ক্রোতোনের মাঠে জিতেছিল ২-০ গোলে। ম্যাচের ৬৯ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন বদলি খেলোয়াড় ক্রিস্তিয়ান এরিকসেন। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যবধান ২-০ করেন আশরাফ হাকিমি।

[৫] সাস্সুয়েলোর মাঠে ম্যাচের ২২ মিনিটের মাথায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় আতালান্তা গোলরক্ষক পিয়েরলুইজি গোল্লিনিকে। এক জন কম নিয়েও ৩২ মিনিটের মাথায় রবিন গোসেন্সের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আতালান্তা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৫২ মিনিটের মাথায় দোমেনিকো বেরার্দির স্পট কিকে সমতায় ফেরে স্বাগতিক সাস্সুয়েলো। তবে ম্যাচের ৭৫ মিনিটের মাথায় পেনাল্টি পেলেও আতালান্তার কলম্বিয়ান ফরোয়ার্ড মুরিয়েলের শট ঠেকিয়ে দেয় সাস্সুয়োলোর গোলরক্ষক। তাতেই শিরোপা জয়ের উৎসব শুরু হয় ইন্টার মিলানে। - গোল ডটকম/ জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়