শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৮:২৭ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৮:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তজুমদ্দিনে মাদক সেবনে বাঁধা দেয়ায় দোকানিকে পিটিয়ে জখম

চপল রায়: [২] ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দত্তপাড়া গ্রামে মাদকসেবীদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছে স্থানীয়রা। অনিল সাধু বাবাজীর মন্দির সংলগ্ন বালুর মাঠের জুটনের দোকানের পাশে গভীর রাত পর্যন্ত বসে নিয়মিত এই মাদক সেবনের রমরমা আসর।

[৩] এরই ধারাবাহিকতায় মাদক সেবনে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জুটন (২৮) নামের এক দোকানীকে মারধোর করে তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও রুপার চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

[৪] অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার দত্তপাড়া গ্রামের রুপম চন্দ্র দের পুত্র জুটন স্থানীয় বালুর মাঠের ক্ষুদ্র দোকানী। তার দোকানের পাশে প্রতিদিন সন্ধ্যার পর ইয়াবা ও গাঁজার আসর জমায় এলাকার তুহিন ও সংকরের নেতৃত্বে একদল মাদকসেবী। এতে এলাকার লোকজন নিয়ে বাধ সাধে জুটন দে। এ নিয়ে এদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে নিরঞ্জণ বৈদ্যর ছেলে তুহিন ও গান্ধি বৈদ্যর ছেলে শংকর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দোকান হতে বাসায় যাওয়ার পথে জুটনের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

[৫] জুটনের দাবী, হামলাকারীরা তার কাছ থেকে নগদ সাড়ে সাত হাজার টাকা, একটি এন্ড্রোয়েড ফোন এবং কেটি রুপার চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এসে জুটনকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। এ ঘটনায় জুটন থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলে এসআই রাজিব-এর নেতৃত্বে পুলিশ বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে যায়।

[৬] এসআই রাজিব জানান, বিষয়টি তদন্ত করছি। সেখানে কিছু বখাটে যুবক সন্ধ্যার পর উৎপাত করে। এলাকাবাসীও এমন অভিযোগ করেন। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ