শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কর্মহীন-দুঃস্থ শ্রমিকদের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

মেহেদী হাসান: [২] শনিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (৩০ এপ্রিল) এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পে কর্মহীন হওয়া ও দুঃস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২০ বাস্তবায়নের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। শ্রম অধিদপ্তরের মাধ্যমে এই বরাদ্দ দেয়া হয়েছে।

[৩] প্রধানমন্ত্রী বলেন, মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে কল-কারখানা চালু রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

[৪] তিনি শ্রমিকদের সহায়তার কথা তুলে ধরে বলেন, বৈশ্বিক মহামারি করোনার ভয়াল পরিস্থিতি মোকাবিলায় শ্রমজীবী মানুষের পাশে থেকে ত্রাণ বিতরণসহ সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করছে আমাদের সরকার। শ্রমিকদের সংকট মোকাবিলায় তাদের বেতনের জন্য সরকার ৮ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়