শিরোনাম
◈ এবার যৌথভাবে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন সালমান মুক্তাদির ◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ০৪:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: [২] শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানদের মুখোমুখি হবে টাইগাররা।

[৩] এই ম্যাচের জন্য বুধবার (২৮ এপ্রিল) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে কোনো পরিবর্তন আনা হয়নি।

[৪] এই অপরিবর্তিত স্কোয়াড নিয়েই লঙ্কানদের বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম টেস্টের আগে মূল স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছিল মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান সোহানকে। যদিও জায়গা ধরে রেখেছিলেন তরুণ পেসার শরিফুল ইসলাম। সবকিছু ঠিক থাকলে ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের হয়ে অভিষেকও হয়ে যেতে পারে তার।

[৫] এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিতে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছিলেন সাকিব আল হাসান। ফলে তাকে ছাড়াই লঙ্কানদের বিপক্ষে খেলছে বাংলাদেশ। সেই সঙ্গে দলে রাখা হয়নি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকেও। টেস্ট দলের পরিকল্পনায় না থাকায় তাকেও আইপিএলে খেলার অনুমতি দিয়েছিল বিসিবি।

[৬] বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াড- মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন রাহি, সাইফ হাসান, ইয়াসির আলী ও শরিফুল ইসলাম। - ক্রিকফ্রেঞ্হি/ ক্রিকইনফো

  • সর্বশেষ