শিরোনাম
◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মোঃ রাসেল হোসেন: [২] ঢাকার ধামরাইয়ে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৩] অজ্ঞাতনামা এই ব্যক্তির বয়স ৩৫ থেকে ৩৭ বছরের মধ্যে হবে। তার পরণে প্যান্ট ও শার্ট ছিলো।

[৪] বুধবার সকালে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

[৫] পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে স্থানীয় এলাকাবাসী মহাসড়কের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। এসময় তার মুখ থেতলানো ও শরীরে জখমের চিহ্ন দেখা যায়।

[৬] এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ফেলে রেখে যাওয়া হতে পারে। তার শরীরে জখমের চিহ্ন দেখা গেছে।

[৭] পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

[৮] এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়