শিরোনাম
◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের গ্যাস সিলিন্ডারে দগ্ধ সেই তরিকুল মারা গেছেন

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কানুহরপুর গ্রামের আমির মন্ডলের ছেলে তরিকুল যশোরে ভাড়াবাসায় স্ত্রী ও একমাত্র ছেলে সন্তান নিয়ে বসবাস করতেন। সে আর এফ এল কোম্পানিতে চাকুরীতে যশোরে কর্মরত ছিল।

[৩] শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে তার বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পরিবারসহ আহত হয়।

[৪] প্রথমে তার পরিবারের তিনজনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ডাক্তার তরিকুলকে ঢাকা বার্ডেন হাসপাতালে রের্ফাড করেন।এবং তার পরিবারের দুইজন যশোর সদর হসপিটালে ভর্তি আছে।তার পারিবারিক সুত্রে জানা যায় যে,গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার সময় তরিকুল সহ তার স্ত্রী ইফতারী বানানো নিয়ে ব্যস্ত থাকায় এই দূর্ঘটনা ঘটে।

[৫] তরিকুলের একমাত্র ছেলে বাবার কাছে ঘটনার সময় আসছিল তখন তরিকুল ছেলেকে হাত দিয়ে দুরে সরিয়ে প্রানে বাচায়। পরিবারের পক্ষ হতে জানা যায় ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটের আইসিইউতে থাকা অবস্থায় মারা গেছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়