শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৫৭ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমুদ্রে অচল বোটে ভাসমান ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড

সুজন কৈরী: [২] সমুদ্রে অচল বোটে ভাসমান অবস্থায় ৩০ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ২০ জন নারী, ৫ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।

[৩] মঙ্গলবার সকাল ৬টা ৫০ মিনিটে কোস্ট গার্ডের বাহারছড়া স্টেশন বড়ডেল ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

[৪] কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক জানান, উদ্ধার রোহিঙ্গারা গত ২৩ এপ্রিল বাহারছড়া মেরিন ড্রাইভ এলাকার বড়ডেল ঘাট থেকে একটি নৌকায় করে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর ২৫ এপ্রিল রাতে সমুদ্রে অবস্থানকালীন তারা ডাকাতদের কবলে পড়ে। এ সময় ডাকাতদল তাদের মুল্যবান জিনিসপত্র নিয়ে যায় এবং নৌকার ইঞ্জিনটি বিকল করে দেয়। পরে নৌকাটি নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। খবর পেয়ে কোস্ট গার্ডের বাহারছড়া স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং অক্ষত অবস্থায় রোহিঙ্গাদের উদ্ধার করে।

[৫] কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, উদ্ধার রোহিঙ্গারা জানিয়েছেন, তারা দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। তবে প্রকৃত দালালের নাম তারা কেউ বলতে পারেন নি। উদ্ধার রোহিঙ্গাদের বিষয়ে আরআরআরসি’র সাথে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়