শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি!

মোশায়ারা আক্তার: [২] কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.শাহীনূর আলম সুমনের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল ও দুর্নীতির অভিযোগে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

[৩] গত ২৬ এপ্রিল(সোমবার)বিকালে ডা.মো.শাহীনূর আলম সুমনকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন আদেশে তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওএসডি)করা হয়েছে।

[৪] ডা.মো.শাহীনূর আলম সুমনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলী ও বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওএসডি)করার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন।

[৫] সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,গত কয়েকদিন যাবত পল্লী চিকিৎসকদের কাছ থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়ার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই প্রজ্ঞাপন আদেশ আসে।তিনি রোগীদেরকে অপ্রয়োজনীয় টেস্ট দিয়ে কমিশন গ্রহণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদেরকে ব্যবস্থাপত্রে নির্দিষ্ট ওষুধ লিখতে বাধ্য করা, পল্লী চিকিৎসকদের চেম্বার পরিদর্শনের নামে হয়রানি,হাসপাতালের বহির্বিভাগ ও আন্তবিভাগের অধিকাংশ পরিক্ষা-নিরীক্ষা তার নির্দেশিত ডায়াগনস্টিক সেন্টারে করাতেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে।

[৬] ডা.মো.শাহীনূর আলম সুমনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করার পর, রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায়নি।

[৭] উল্লেখ্য,ডা.মো.শাহীনূর আলম সুমন এর আগে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিক্যাল অফিসার(আরএমও)পদে দায়িত্বে থাকাকালীন সময়ে অনিয়ম-দুর্নীতির ও স্বেচ্ছাচারিতার অভিযোগে স্ট্যান্ড রিলিজ হয়েছিলেন।

[৮] কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন জানান,স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা.শহীদুল ইসলামকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে দায়িত্ব দেওয়া হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ