শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথম সাংবাদিক সম্মেলনে ফের বললেন কুমো, পদত্যাগ করছি না

রাশিদুল ইসলাম : [২] নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন নাজেহাল ও নির্যাতনের একাধিক অভিযোগ ওঠার পর এই প্রথম সাংবাদিক সম্মেলনে হাজির হন তিনি। কোভিড লকডাউনের কারণে বন্ধ থাকার পর তার বিরুদ্ধে যৌন নির্যাতন ও নার্সিং হোমে কোভিড রোগীর মৃত্যু নিয়ে বিতর্কের ব্যাপারে তদন্ত ফের শুরু হয়েছে। ব্লুমবার্গ

[৩] কুমো বলেন ট্রাম্পের শাসনামলে তার বিরুদ্ধে নার্সিং হোমে কোভিড রোগীর মৃত্যু নিয়ে ফেডারেল সরকার যে ডেমোক্রেট স্টেটে তদন্ত শুরু করে তা রাজনৈতিক নোংরা খেলা ছাড়া কিছুই নয়। এ জন্যে তিনি ট্রাম্পকে দোষারোপ করেন।

[৪] নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয় কুমো বলেছেন নার্সিং হোম বিতর্ক ট্রাম্পসহ অন্যান্যদের কারসাজি।

[৫] বেশ কিছু রাজনৈতিক নেতা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন গ্রুপ যৌন নাজেহাল, নারীর সঙ্গে অসৎ আচরণের কারণে কুমোকে পদত্যাগের আহবান জানান। এদের মধ্যে ডেমোক্রেট নেতারাও আছেন। নিউ ইয়র্ক ক্যাপিটলের সামনে কুমোর পদত্যাগের দাবিতে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছিল।

[৬] কিন্তু কুমো বলছেন তার বিরুদ্ধে তদন্তে রিপোর্টে কোনো কিছু প্রমাণ হবে না। কারণ আমি কোনো ভুল করিনি।

[৭] সাংবাদিক সম্মেলনে তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে পদত্যাগ করবেন কি না জানতে চাইলে কুমো ফের বলেন, খুব সহজে বলছি না, পদত্যাগ করব না। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদক জেসি ম্যাককিনলে কুমোকে জিজ্ঞেস করেন, এতসব যৌন নির্যাতনের অভিযোগ আপনি অস্বীকার করছেন? জবাবে কুমো বলেন হ্যা তাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়