শিরোনাম
◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ ◈ সোলার প্যানেল নাকি মিনি উইন্ড টারবাইন, বাড়ির জন্য কোনটি বেশি লাভজনক? ◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২১, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান দশম বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ

রাশিদ রিয়াজ : এ বছরের প্রথম তিন মাসে ইরান ইস্পাত উৎপাদনের পরিমান বৃদ্ধি করতে সমর্থ হয়েছে। ইরানের খনি ও খনিজ শিল্প মন্ত্রণালয় ওয়ার্ল্ড স্টিল এ্যাসোসিয়েশনের বরাত দিয়ে জানিয়েছে এ বছরের প্রথম প্রান্তিকে ইরান সাড়ে ৭ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করেছে। যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৭ শতাংশ বেশি। গত মার্চে ইরানে ইস্পাত উৎপাদন করেছে ২.৬ মিলিয়ন টন।

বিশ্বের শীর্ষ ৬৪টি ইস্পাত উৎপাদনকারী কোম্পানি চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ৬৪৮.৯ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করেছে। যা গত বছরের একই সময়ের চেয়ে ১০ শতাংশ বেশি। মার্চে এসব কোম্পানি ইস্পাত উৎপাদন করেছে ১৬৯.২ মিলিয়ন টন। গত বছরের চেয়ে তা ১৫.২ শতাংশ বেশি। তবে চীন ২৭১ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে শীর্ষে অবস্থান করছে।

এরপরেই ভারত উৎপাদন করেছে ২৯.৬ মিলিয়ন টন। জাপান ২৩.৭ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে তৃতীয় অবস্থানে রয়েছে। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি, তুরস্ক ও ব্রাজিল। গত কয়েক বছর ধরে ইরানের ইস্পাত শিল্প মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও সম্প্রসারিত হয়েছে। কোভিড মহামারীতেরও ইরানে ইস্পাত উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সাল নাগাদ ইরান বিশ্বে ইস্পাত উৎপাদনে সপ্তম শীর্ষ দেশের আসনে পৌঁছাতে চায়। ইরানের সাবেক শিল্প, খনিজ ও বাণিজ্যমন্ত্রী হোসেইন মোদারেস কিয়াবানি বলেন ২০১৪ সালে তার দেশ ১২৩ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করলেও এখন ২৩০ মিলিয়ন টন উৎপাদন হয়েছে। তেহরান টাইমস

  • সর্বশেষ