শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরের সালথায় আরো ১৬৫টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর

হারুন-অর-রশীদ: [২] প্রথম পর্যায়ের দ্বিতীয় ধাপে আরো ১৬৫টি ভূমি ও গৃহহীন পরিবার নতুন ঘর পাচ্ছে। ইতিমধ্যে এসব নতুন ঘরের কাজ প্রায় শেষের দিকে।

[৩] ঈদের আগেই উপকাভোগীদের হাতে এসব নতুন ঘরের চাবি আর জমির দলিল তুলে দিবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে প্রথম পর্যায় ৩৫টি নতুন ঘর গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।

[৪] জানা গেছে, মাত্র দুই সপ্তাহ পর বাড়ি আর জমির মালিক হবেন আরো ১৬৫টি গৃহহীন পরিবার। তারা এখন নতুন ঘরে উঠার স্বপ্ন নিয়ে অপেক্ষায় রয়েছেন। এ নিয়ে তাদের মধ্যে ব্যাপক উচ্ছ্াস দেখা গেছে।

[৫] উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি জমি তাদের নামে বরাদ্দ দিয়ে বাড়ি করে দেওয়া হচ্ছে। দৃষ্টি নন্দন ও সুনন্দিত প্রাকৃতিক পরিবেশে এই বাড়িগুলো নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজের মানও ভাল হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, ইউএনও ও এসিল্যান্ড নিয়মিত নির্মাণ কাজ পরিদর্শন করায় কাজের গুণগতমান অনেক ভাল হচ্ছে।

[৬] সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, প্রধানমন্ত্রী মুজিবর্ষে উপলক্ষে দুই শতক জমিসহ গৃহহীনদের জন্য নতুন ঘর প্রদান করছে। সালথায় আমরা প্রথম পর্যায় ৩৫টি নতুন ঘর বরাদ্দ পেয়েছিলাম। সেটি যথাযথভাবে নির্মাণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্যায় দ্বিতীয় ধাপে আরো ১৬৫টি নতুন পেয়েছি। সেটিরও নির্মাণ কাজ প্রায় শেষের দিকে।

[৭] স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের তালিকা করে এসব নতুন ঘর তাদের হস্তান্তর করা হবে। এ ছাড়া দ্বিতীয় পর্যায় আরো ২০০টি নতুন ঘর বরাদ্দ পেয়েছি। পর্যাক্রমে এগুলোর কাজ শেষ করে হস্তান্তর করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়