শিরোনাম
◈ মোদিবিরোধী পোস্টের জেরে গুম করা হয়েছিল: ট্রাইব্যুনালে সাক্ষী মাসরুর ◈ বেশি ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ, জালানি নিরাপত্তা কৌশলের নতুন রূপ ◈ বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর ◈ সীমান্তে কুমির ও সাপ মোতায়েন ভারতের জন্যে আত্মঘাতী হতে পারে ◈ ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগের প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী ◈ নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ ◈ কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০টি ভিন্ন ধরনের সেবা সরাসরি পাবেন: তারেক রহমান ◈ ক্রিকেটের সাথে গলফ খেললে আরও ২ হাজার রান করতে পারতাম: ক‌পিল দেব ◈ দেশে আসছে অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী ◈ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ১১:৪৮ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ১১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় মরা গরুর মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতাকে অর্থদন্ড

তৌহিদুর রহমান নিটল: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আলীয়াবাদ বাজারে মরা গরুর পঁচা মাংস বিক্রি করার অভিযোগে আল আমিন কসাই নামে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা ও ৫০ কেজি পঁচা মাংস জব্দ করেছে ভ্রাম্যামাণ আদালত।

রোববার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নিবাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান। পরে জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে ফেলা হয়।

জানা যায়, নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ বাজারে ও নবীনগর সদর বাজারে আল আমিন কসাই তার দোকানে অসুস্থ গরুর পঁচা মাংস বিক্রী করছে, এই সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত আলীয়াবাদ বাজারে মাংসের দোকানে অভিযান চালিয়ে ওই মাংস জব্দ করেন এবং নবীনগর সদর বাজারে তার অন্য একটি দোকানে বিক্রীর জন্য নেওয়া মাংসও জব্দ করে পঁচা মাংস বিক্রীর অভিযোগে আল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
পরে উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উপস্থিতে জব্দকৃত পঁচা মাংস মাটির নিচে পুতে ফেলা হয়। নবীনগর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাজেদুল ইসলাম সজিব বলেন, মাংস দেখে মনে হচ্ছে গরুটি মারা যাওয়ার পর জবাই করা হয়েছে অথবা মারাত্বক অসুস্থ ছিলো গরুটি। সে কারণে মাংস কালো হয়ে গেছে এবং পঁচা গন্ধ ছড়াচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়