শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৮:১৭ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৮:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালার বাড়িতে বেড়াতে এসে শিশু মরিয়মের পানিতে ডুবে মৃত্যু

স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর জয়চন্ডীতে পুকুরের পানিতে ডুবে মরিয়ম বেগম নামক ৩ বছরের এক শিশুর করুণ মৃত্যু।

[৩] রোববার (২৫ এপ্রিল) দুপুরে নিহত শিশু মরিয়মের খালা আঙ্গুরী বেগমের বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের নবীনগর এলাকার শাহীন মিয়ার স্ত্রী আফিয়া বেগম নিজের শিশু কন্যাকে নিয়ে শনিবার বিকালে জয়চন্ডী ইউনিয়নের উত্তর জয়চন্ডী গ্রামের রফিক মিয়া ও আঙ্গুরী বেগম দম্পত্তির বাড়িতে বেড়াতে আসেন। আঙ্গুরী বেগম নিহত শিশু মরিয়মের আপন বড় খালা। রোববার দুপুরে সকলের অগোচরে বদনা দিয়ে পুকুর থেকে পানি তুলতে গিয়ে পড়ে যায় শিশু মরিয়ম।

[৫] প্রায় এক ঘণ্টা পর নিখোঁজ মরিয়মকে খুঁজতে গিয়ে পুকুরে তার দেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ হায়দার শিশু মরিয়মকে মৃত বলে জানান। তাৎক্ষণিক শিশু মরিয়মের মা-খালা ও আত্মীয়-স্বজনদের আর্তচিৎকারে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে।

[৬] মরিয়মের খালু রফিক মিয়া বলেন, পুকুর পাড় দিয়ে তিনি কয়েকবার যাওয়া-আসা করেছেন। পানির নড়াচড়া এবং একটি বদনা পানিতে ভাসতেও তিনি দেখেছেন। কিন্তু কে জানে সেখানে শিশু বাচ্চাটি পড়ে আছে ।

[৭] স্থানীয় ইউপি সদস্য মো. লোকমান মিয়া পানিতে পড়ে শিশু মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়