শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:০৪ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]মহারাষ্ট্রে সব নাগরিককে বিনামূল্যে করোনা টিকা দেওয়ার ঘোষণা

সুমাইয়া ঐশী: [২] ভারতে পরপর চারদিন করোনা সংক্রমণ ছাড়াচ্ছে ৩ লাখ। এ সংখ্যা আরও বাড়ছে প্রতিদিন। সবচেয়ে খারপে অবস্থা মহারাষ্ট্রে। শনিবার এ রাজ্যে ৬৭ হাজার ১৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন। কার্ফিউ, লকডাউনেও কাজ হচ্ছে না। তাই টিকাকরণের গতিবৃদ্ধি করতে এই পদক্ষেপ নিয়েছে রাজ্যটি। আনন্দবাজার, বিজনেস স্ট্যান্ডার্ড, এনডিটিভি

[৩] রোববার বিনামূল্যে টিকা দেওয়ার বিষয়টি জানিয়েছেন রাজ্যের কেবিনেট মন্ত্রী নবাব মালিক। তিনি বলেন, রাজ্যের মন্ত্রীসভার বৈঠকেই এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এদিকে, মহারাষ্ট্রের সব নাগরিকই যাতে অতিদ্রুত ভ্যাকসিন পায় তার জন্য ইতোমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে বলেও জানান নবাব। এর আগে ১ মে থেকে রাজ্যের ১৮ বছরের ওপর সব প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়া হবে বলে ঘোষণা দেয় মহারাষ্ট্র। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়