শিরোনাম
◈ মুস্তাফিজের স‌ঙ্গে পূর্ব প‌রিচয় বার্মিংহাম কো‌চের, এ কার‌ণেই সু‌যোগ পে‌লেন হা‌ন্ড্রেড ব‌লের টুর্না‌মে‌ন্টে ◈ হরমুজ প্রণালী দখলে ট্রাম্পের ‘মিত্র জোট’ আহ্বান, সরাসরি প্রত্যাখ্যান ফ্রান্সের ◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ প্রবাসীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করলো আমিরাত সরকার ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৯ দুপুর
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৪:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই দিন স্বাভাবিক থাকার পর আবারও বেড়ছে রাজশাহী অঞ্চলের তাপমাত্রা

মঈন উদ্দীন: [২] শনিবার থার্মোমিটারের পারদ উঠেছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসে। চলমান এ তাপপ্রবাহ আরও মাত্রা বৃদ্ধির সঙ্গে বিস্তৃত হতে পারে।

[৩] রাজশাহী আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসের বিষয়ে জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

[৪] এই অবস্থায় আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাজশাহী বিভাগসহ দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

[৫] পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

[৬] এসময় ঢাকায় দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬ থেকে ১২ কিমি থাকবে। এছাড়া রোববার দেশে বেশ কিছু জায়গায় ৩৯ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

[৮] জেলার আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মো. রহিদুল ইসলাম জানান, রোববার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। সে ক্ষেত্রে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে  এই কর্মকর্তা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়