শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:১৭ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২১, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেরে গেলো বায়ার্ন মিউনিখ, শিরোপার জয়ের অপেক্ষা বাড়ল

স্পোর্টস ডেস্ক : [২] আধিপত্য বায়ার্নেরই ছিলো। তারপরেও হার। ভাগ্য মন্দ বলেই এমনটা হলো। শ্বাসরুদ্ধকর ম্যাচে মেইনজের বিপক্ষে হেরে জার্মান বুন্দেস লিগায় টানা নবম শিরোপা জয়ের অপেক্ষা বাড়ল বায়ার্ন মিউনিখের।

[৩] শনিবার প্রতিপক্ষের মাঠে ১-২ গোলে হেরেছে বায়ার্ন। শিরোপা নিশ্চিত করার জন্য অবশ্য বাকি তিন ম্যাচের একটিতে জয় পেলেই হবে দলটির।

[৪] অবশ্য তার আগেও নিশ্চিত হয়ে যেতে পারে বায়ার্নের শিরোপা। টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লাইপজিগ রবিবার ঘরের মাঠে স্টুটগার্টের বিপক্ষে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বায়ার্নের। ৩১ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ৭১। এক ম্যাচ কম খেলা লাইপজিগ ১০ পয়েন্ট কম নিয়ে আছে দুই নম্বরে।

[৫] এদিন প্রথমার্ধেই দুই গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি বায়ার্ন। ম্যাচের ৩ মিনিটে ইয়োনাথান বুর্কহার্টের নৈপুণ্যে মেইনজ এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবিন কুয়াইসন। শেষ দিকে বায়ার্নের একমাত্র গোলটি করেন রবার্ট লেভানডোস্কি। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়