শিরোনাম
◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি ◈ ইমরান খানের শক্ত ঘাঁটি অবরুদ্ধ করেছে পাকিস্তান, এর ফল উল্টো হতে পারে

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২১, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি: সুজন

শরীফ শাওন: [২] হামলার ঘটনার নিন্দা প্রকাশ করে অবিলম্বে তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

[৩] শুক্রবার বিবৃতিতে সংগঠনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়া আমাদের রাষ্ট্রীয় অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে গণমাধ্যম রাষ্ট্রের সহযোগী। তাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কর্তব্য হলো যথাযথ দায়িত্ব পালনে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের পাশে থাকা। যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্যাপন করছি, তখন কোনো ধরনের দুর্বৃত্তায়ন মেনে নেওয়া যায় না। এখনই সময় দুর্বৃত্তদের কঠোর শাস্তির আওতায় আনার।

[৪] বিবৃতিতে জানানো হয়, ভিজিডি কার্ডের চাল উদ্ধারের ঘটনায় অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহের জন্য কয়েকজন সাংবাদিক শরিয়তপুরের জাজিরা উপজেলাধীন তমিজুদ্দিন মালকান্দি গ্রামে যান। তারা অভিযুক্ত ব্যক্তিসহ এলাকার জনগণ ও ভিজিডি কার্ডধারীদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রথমে হুমকি প্রদান এবং পরে তাদের ওপর হামলার ঘটনা ঘটে। পাশাপাশি টাকাসহ দুজনের মানিব্যাগ ও একজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া ঘটনা ঘটে। এছাড়া একজনের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। পরে স্থানীয় জনগণের সহযোগিতায় সাংবাদিকরা সেখান থেকে চলে যান এবং জাজিরা থানায় মামলা দায়ের করেন।

[৫] হামলার শিকার সাংবাদিকরা হলেন, শাহাদাত হোসেন খান, সাইফুল ইসলাম, মাশহুর খান, সাইফুল ইসলাম ওরফে সাইফ রুদাদ, ইমরান হোসাইন ও শাওন ব্যাপারী।

  • সর্বশেষ